Pic: Created by Ai
"কাঠ পেন্সিলের সাদাকালো যন্ত্রনা"
আব্দুল্লাহ্ আল মামুন
তুমি যে আমার বিষন্ন রজনী_
নির্ঘুম রাত,
মেঘে ঢাকা চাঁদের কিরণ।
তুমি আমার গল্পের শিরোনাম_
হৃদয়হীনা,
নিশি জেগে লেখা কবিতার চরণ।
তুমি যে আমার মেঘে ঢাকা আকাশ_
আলোহীন চন্দ্র,
শীতল বাতাসে কালবৈশাখী ঝড়।
তুমি আমার দুঃস্বপ্নের রাত_
অপেক্ষার প্রহর,
নিখুঁত অভিনয়ের বিধ্বস্ত ঘর।
তুমি যে আমার হারানো স্মৃতি_
না বলা কথা,
বক্ষ জুড়ে এক নীল বেদনা।
তুমি আমার নিঃসঙ্গ সময়ের_
সীমাহীন কষ্ট,
কাঠ পেন্সিলের সাদা কালো যন্ত্রনা।
0 Comments